কবিতা কোন্ মুল্লুকে আছি
কবি শফিকুল মুহাম্মদ ইসলাম
সময় সেপ্টেম্বর, ২০১৮, খ্রিস্টাব্দ
উৎসর্গ সুশীল সমাজকে
লিখার স্থান বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশ
সম্পৃক্ততা দেশপ্রেম ও মানবতাবোধ
Review This Poem

১] কার মুল্লুকে
করছি বসবাস
চিন্তার আসে।

২] ভাবে কে একা
অট্টালিকার পর
সুখেতে রবে।

৩] ভরে কী মন
শুধুই উচাটন
গায়েতে জ্বালা।

৪] পিতার সাথে
করেছ অপরাদ
বিত্তের পরে।

৫] কে ধরে হাল
ডুবেছে সমকাল
অতল তলে।

৬] চির মহান
অসীম তব দান
বাঁচাও প্রাণ।

৭] সপেছি সব
দয়াময় হে, রব
উদ্ধার করো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted