| কবিতা | সেদিন |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ১২ এপ্রিল,২০২০,রাত |
| লিখার স্থান | হালিশহর,চট্টগ্রাম |
এইতো সেদিন মাঝরাতের কথা
আমি বেরুলেম,উদাসী মনে
কোথাও কেউ নেই,একা একা হাটছি অলিগলিতে
মাঝেমধ্যে দু’একটা কুকুরের সাথে মধুর আলাপনি,মনে হতো
এই শহরের অলিগলিতে যে মায়া আছে তা আর পৃথিবীর অন্য কোথাও নেই।
আবার হেটে চলি,একটু গ্যালেই ছোট্ট একটা টঙ
বসে এক কাপ চা আর সুখটানে হুটহাট ফিরে গেলাম বা গাঁলের চুমুতে
হারিয়ে গেলাম বাম হাতের পাঁচ আঙুল আঁকড়ে
কিংবা লাল বেনারসিতে ইতি টানা ভালোবাসায়;
এই আছে,এই নেই
অথচ মনের অজান্তেই এই আছে এবং নেই’য়ে মৃত্যু হয়েছিলো নতুন পৃথিবীর।
এখন সব ফেলে আমি একা,কতটা একা তুমি না জানলে ও
এ শহর ঠিকই জানে,জানে
বুকপকেটে থাকা লাল গোলাপ কিংবা
রাতের আকাশে জানলায় বয়ে আসা একরাশ শূন্যতা
জানি এই শূন্যতা ও একদিন ছেড়ে চলে যাবে
যেমনটা ছেড়ে চলে গিয়েছিলো দু’জনার একাকীত্ব।