কবিতা বৃষ্টি
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২৯ জুন,২০২১,রাত
উৎসর্গ শ্রেয়সী ঘোষ
লিখার স্থান চট্টগ্রাম
4.5/5 - (2 votes)

এই বৃষ্টি আমার কবিতা
এই বৃষ্টি আমার প্রাণ
কখনো কি শুনেছো হৃদয় ভাঙনে নিঃস্ব মানুষের কান্না?
বুকে লেগে থাকা আজন্মের তৃষ্ণা,বলতে পারো..
কোন পাহাড় বেয়ে নেমে আসে এতো তৃষ্ণা?
আর কোন আকাশ ভেঙ্গে এতো দুঃখ নামে এই শহরে?
যে কান্না আমার শহর শুনে নি,যে কান্না আমার মা শুনে নি,
এই বৃষ্টি শুনেছিলো সেদিন কান পেতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না,বন্দীকক্ষের কান্না;
দু’বেলা হাসি,তিন বেলা কান্নাতে তবুও ডেকেছিলো পরম মমতায়
আমি গিয়েছি,
আমি ভিজেছি,
আমি হেসেছি এরপর ও
আবার কেঁদেছি,প্রিয়তমা;
কারণ,এই বৃষ্টি আমার কবিতা
এই বৃষ্টি আমার প্রাণ। 🌻

guest
0 Comments
Newest
Oldest Most Voted