| কবিতা | তুমি যেদিন আমায় খুঁজবে |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ৮ জানুয়ারি,২০২০,রাত |
| লিখার স্থান | হালিশহর,চট্টগ্রাম |
দ্যাখো
হয়তো স্বপ্নেরা চিড় ধরেছে এই পথে
আমি তোমাকে খুঁজি
তুমি আমাকে খুঁজো
খুঁজতে খুঁজতে
হারাও বিষন্নতায় কিংবা
ভরসায় লুকায়িত বীভৎস প্রেমালাপে…
একদিন আমি আর শহরকেন্দ্রিক হবো না
রাতের কোলাহলে কিংবা
হুটহাট বিষন্নতার নিরবচ্ছিন্ন প্রহরে
জীবনের মোহ হারিয়ে গ্যাছে যেন শূন্য অন্ধকারে!
ছলনা নাকি ভুলে?
প্রেমিকার ঠোঁটের দাগ বিলীন হয়ে গ্যাছে বহুকাল আগে
এ যুগে বারবার চিনিয়েছো তোমার বিষাক্ততা,বারবার
তবুও ঘাত-প্রতিঘাতের বুকে মিশে তুমি
কোনো এক অপূর্ণতায়…
হারানো মোহনায় ভেসে যাও
দেখবে
বেলাশেষে দীর্ঘশ্বাস গুলো বলে উঠবে কেউ নেই,নেই শহরে জোনাকিদের হরতাল
এখন তোমার উষ্ণ বুকে কেবল প্রতারণার ফাঁদ
কখনো খবর পেলে উঁকি দিও শহরে
জীবনের গান গেয়ে বেড়ানো,অদ্ভুত নিঃসঙ্গতায়
তুমি গন্ধ পাবে,জীবন্ত লাশের
কিছু সময়ের একান্তে
আবারো স্বপ্নেরা চিড় ধরেছে এই পথে…