কবিতা তুমি নয়তো মৃত্যু
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ৯ সেপ্টেম্বর,২০১৭
লিখার স্থান মহাখালী,ঢাকা
4.6/5 - (5 votes)

এখানে ভাঙছে শত নীরবতা,মনুষ্যত্বহীন মানুষের ভিড়ে
স্বকীয়তা হারিয়ে সবাই বহুদূর
লোকালয় ছেড়ে কেউ থাকুক আর নাইবা থাকুক
গ্রাফিতির প্রতিবাদি ক্যানভাসে ছাপ ঠিকই রয়ে যায়
দ্যাখো এখনো আর্তনাদ করে বেড়াচ্ছে তারা
লাভ লোকসানের হিসেব কষতে কষতে জমা হচ্ছে
বুকের জমাট বীভৎসতা
আধমরা লাশের ঘরে রক্ত শুকিয়ে গ্যাছে
সেই কবেকার গল্প এখন বলে কি বা লাভ?
দিন চলে যায়,রাত চলে যায়
মানবতাকে সস্তায় কেনাবেচা করা আর বন্ধ হলো না
আমি তো বাতাসে লাশের গন্ধ আজো পাই
সেই লাশের গন্ধে প্রতিদিন পাড়ি দেয় কত নিরুদ্দেশ মানুষ
বেদনার ঘন নীল আঁচড় আজো ভুলে নি
দিগন্তরেখায় লাল রক্তের দাগ কিংবা শোকের সানাই
কিছুই ভুলে নি কেউ
কেবল হারিয়ে গ্যাছে মনুষ্যত্বহীন মানুষের ভিড়ে
দরোজার চৌকাঠে এখন মৃত্যু রোজ কড়া নাড়ে
কবে আসবে তুমি?
মৃত্যু আসবে একদিন,তোমাকে আসতেই হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted