| কবিতা | এ জীবন নিঃসঙ্গতার |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | ১২ জুলাই, ২০২১, রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
বয়স ভুলে যাই
দূর পাল্লার গাড়ি চড়ে ছুটে পালাই হৃদয়
ঘর ছেড়ে একা,ভীষণ একা;
তবুও ফেরা হয়
তোমাদের কাছে,হৃদয়ের কাছে
হেরে যাই নি ভেবেও হেরে যেতে হয়
মেনে নিতে হয়
এ জীবন ছুটে চলার,
এ জীবন নিঃসঙ্গতার! 🌻