কবিতা একা
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ২৪মে,২০২০,রাত
লিখার স্থান চট্টগ্রাম
4.3/5 - (3 votes)

আমি একা,নিঃসঙ্গ ল্যাম্পপোস্টের মতো একা
হৃদয়ের গহীনে ডুবে থাকা কিছু কথা
কিংবা সুঘ্রাণ মাখা মৌনতা আমাকে করে তোলে আরো একা,ভীষণ একা;
প্রণয়িনী,
আমাকে নিয়ে চলো
তোমার শরীর থেকে ভেসে আসা উগ্র পারফিউমের গন্ধে
যে গন্ধে মরে গ্যাছে
নক্ষত্র,বুকের অলিন্দ জুড়ে কত প্রিয় মুখ।

শেষমেশ ডুবে যেতে থাকি অন্ধকারে
এক ঘোর লাগা আচ্ছনতায়
নিস্তব্ধ রাতে;
আহ! নিস্তব্ধতা কি ভয়াবহ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted