কবিতা অভাব
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ৩১ জুলাই, ২০২১, রাত
উৎসর্গ পৃথিবীর সমস্ত প্রেমিকদের
লিখার স্থান চট্টগ্রাম
5/5 - (1 vote)

সন্ধ্যা আসে,সন্ধ্যা চলে যায় প্রিয়তমার শেষ চিঠিতে
আমাদের শেষ বিদায়ে
পলাতক হৃদয়
জানলার গ্রীল ধরে ঠেস দিয়ে আছে আকাশে
ঠাঁই জমায় পৃথিবীর এক স্বর্গীয় সুখে ;
যে সুখে ছুটে আসে
শূন্য বুকপকেটে তুমুল ঝড়,বেদনার ঝড়
এরই বুকে নেমে আসে শহরে দুঃখের আগুন
যার আগুনে জ্বলে-পুড়ে ছাই পৃথিবীর সমস্ত প্রেমিক,
আর কিচ্ছুই আমার
জানা নেই।এ বিরহ কার,কিসের!
তবুও এতটুকুই আঁচ করছি হৃদয় পুড়ছে,পুড়েই যাচ্ছে। 🌻

guest
0 Comments
Newest
Oldest Most Voted