কবিতা অন্ধকার
কবি সাযীম হিমু চৌধুরী
সময় ৩১ ডিসেম্বর,২০২০,সকাল
লিখার স্থান হালিশহর,চট্টগ্রাম
4.5/5 - (4 votes)

তোমাকে চেয়েছিলাম
অদেখা স্বপ্নের জানালায়
ভেবেছিলাম
ডুবে থাকা অন্ধকার আলোকিত হবে
তোমার পায়ের চিহ্ন ফেলে
তবুও রেখে চলে গ্যালে অন্ধকার প্রিয় মানুষকে
এই বিষণ্ণ শহরে…

শোনো শোনো
মৃত্যু আসছে,খুব নিকটে
ততোটাই নিকটে যতোটা তুমি আমি ছিলেম
হারিয়ে ফেলি;
মেতে উঠি;
এই অন্ধকারে…
স্বপ্ন দাফন করে হেটে চলি
শূন্যতার গভীরে
যেখানে লেপ্টে থাকা অন্ধকারের চিৎকারে
বুকে হাহাকার জমে,তোমার
মনের গতি ভেসে চলে অর্থের জোয়ারে
কখনো কখনো
অন্ধকার প্রিয় মানুষটাকে অন্ধকারে ঠেলে
শহর ছেড়ে ছুটে চলে যাচ্ছো,
একা একা
আমাকে ছেড়ে গ্যালে সেদিন,অন্ধকারের চেয়ে ও অন্ধকারে
তীব্র অন্ধকারে;
সৃষ্টির আদিতে ডুবে থাকা পুরনো অন্ধকারে।

এই তুমি শুনলে?
তীব্র ঝড় আর বজ্র বিদ্যুৎ -এর অন্ধকারে সাড়ে পাঁচটার সংবাদ,মৃত্যুর সংবাদ
আবার কাফনের কাপড় জড়িয়ে কার যেন হাটার শব্দ
ততক্ষণে রুপের জোয়ারে আরো ক’জন ডুবে মরে গ্যালো
এরপর ছেড়ে চলে গ্যালো নতুন যুবকের শক্ত প্রাচীরের পথে
যে পথে গ্যালে পাবে চোরাবালির সমুদ্র
শোনো
তুমি কি যাবে?
নাকি অন্ধকারে থেকে যাবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted