| কবিতা | বর্ষা আর ব্যাঙ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | প্রকৃতি |
বর্ষা এলে ব্যাঙে ডাকে
ঘ্যাঙর ঘ্যাঙর ---স্বরে,
ছোট্ট খোকা ভয়ে কাঁদে
মায়ের আঁচল ধরে---।
খোকার মাথায় হাত ভুলিয়ে
বলে পাশে--আছে,
মায়ের কথায় মুচকি হেসে
খোকা রয় যে কাছে---।
বর্ষা এলে কুয়োর ধারে
ব্যাঙের আসর---বসে,
বৃষ্টি শেষে ঘ্যাঙর স্বরে
প্রকৃতিতে খসে---।
ব্যাঙের ডাকে বর্ষা যেন
নব রূপে---সাজে,
বর্ষা ঋতুর সংকেত দেখে
কৃষক ব্যস্ত কাজে---।।