বাংলা কবিতা, সোনালী সাপ কবিতা, কবি সাব্বীর কবীর | কবিতা অঞ্চল
কবিতা সোনালী সাপ
কবি সাব্বীর কবীর
সময় ১৮ নভেম্বর, ২০১৮
লিখার স্থান শাহবাগ, ঢাকা
Review This Poem

আমাদের
এই যাওয়া-
এই ফিরে আসা।
আমাদের
এই অর্ন্তমুখী আলাপের আপন খেয়ালে-

আমাদের পরিচিত পথে
নেমে আসা অস্তগামী সূর্যের বুকে,
ঝুলে থাকা সন্ধ্যার শরীর জুড়ে জুড়ে অন্ধকার রাত্রির গন্ধে
আহত পাখির ডানা ঝাপটানোর শব্দে

স্মৃতির খোলস থেকে বেরিয়ে আসে এক জোড়া সোনালী সাপ! 

guest
0 Comments
Newest
Oldest Most Voted