কবিতা সোনার ধানে উঠবে ভরে
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় আশা, বাংলাদেশ

কৃষক মনে ভীষণ ব্যথা
চোখের কোণে বান
বাদল দিনে আপন মনে
রোপণ করে ধান।

নিজের চেয়ে পরের কথা
মনের মাঝে রয়
প্রভুর কাছে প্রার্থনা'ই
সকল কালে হয়।

সোনার ধানে উঠবে ভরে
দেখে আশার আলো
বানের পানি ফসল ক্ষতি
মনটা হয় কালো।

সুখ স্বপন ভেঙ্গে গেলো
মনের মাঝে হায়,
সারা দিনে'ই দুখের কথা
হলো মরণ দায়।

রৌদ্রে পুড়ে কাদামাটিতে
গায়ের ঘাম ঝরে
ফসল ফলে কতো কষ্টে
বন্যায় যে মরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments