কবিতা সেই মানবী
কবি মোঃ রুহুল আমিন
সময় ০২-০৯-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অতীত স্মৃতি যায় কি ভোলা
মনের কোণে রেখে,
উঠলো কেঁদে মনটা আজি
সেই মানবী দেখে।

কেমন করে মারছে উঁকি
একটু দেখার জন্য,
নীরব নিথর চোখ দুটো তার
হয়নি বুঝি ধন্য।

রূপের দম্ভের সেই মানবী
আছে দুখীর বেশে,
বুঝতে পারলো নিজের ভুলটা
হয়তো দিনের শেষে।

অনেক স্বপ্নে বিভোর ছিলো
আপন করে নিয়ে,
মারলো চাবুক হৃদে আমার
প্রেমের পরশ দিয়ে।

মায়ার চোখে আঘাত করলো
হৃদয় নিলো ছিঁড়ে,
আজকে কেনো মারছে উঁকি
রঙিন স্মৃতির ভিড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted