কবিতা শেষ বিদায়
কবি মোঃ রুহুল আমিন
সময় ০২-০৪-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মরণ আসবে সবার কাছে
হয়তো দিনের শেষে,
মায়ার ধরায় ঘুরছে যেনো
সবাই পথিক বেশে।

মরণ সময় আসবে একদিন
কিসের দম্ভ তবে,
হ্নদ কাননে মায়ার বন্ধন
ছেড়ে যেতে হবে।

শেষ বিদায়ে কাঁদবে সবাই
নামবে শোকের ছায়া,
ধূপের সুবাস কাফন জড়ায়
থাকবে নিথর কায়া।

আপন কর্মেই একলা বিলাপ
আঁধার মাঝে ডুবে,
মন্দ কর্মে পাপের প্রস্থান
যেনো নরক কূপে।

কর্মের উপর আত্মার বিচার
অনন্তকাল …..রবে,
স্বর্গের পথটা থাকতে ধরায়
তালাশ করতে হবে।

মানব সেবায় গড়লে জীবন
থাকবে তবে ভালো,
কাটবে আঁধার কর্মের গুণে
জগৎ হবে আলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted