কবিতা আগন্তুক
কবি মোঃ রুহুল আমিন
সময় ৩০-০৯-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মিথ্যা রঙিন মায়ার জগৎ
ভুলতে নাহি পারি,
হাজার বছর বাঁচার স্বপ্নে
করছি নতুন বাড়ি।

মায়ার জগৎ বেঁচে থাকার
কতোই ফন্দি আঁকি,
আসল ঘরের লাভে সদা
রইলো সবি….বাকি।

আসুন শপথ করি, থাকলে
বেঁচে ধরার… বুকে,
সবার আগে থাকবো পাশে
আছেন যারা দুখে।

অন্যায় জুলুম রুখে দাঁড়াও
মনের দুয়ার খুলে,
সহমর্মিতায় গড়বো জীবন
হিংসা বিদ্বেষ ভুলে।

মানব তুমি যে আগন্তুক
সংঘাত কেনো করো?
কালের যাত্রায় বেঁচে থাকলে
সুন্দর জীবন….গড়ো।

কালের সময় যাচ্ছে চলে
কতোই তড়িঘড়ি,
হিসাব পাওনা মিটাই তবে
নিজের শুদ্ধ করি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted