কবিতা অর্থের মোহ
কবি মোঃ রুহুল আমিন
সময় ২২-১০-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

অর্থের মোহে ছুটছি শুধু
অন্ধের মত আজ,
হারাম অর্থে ভক্ষণ করতে
নেইতো কভু লাজ।

চিন্তা ভাবনা সকল ক্ষনে
অনেক অর্থ চাই,
অর্থ থাকলে ভবের হাটে
শান্তি খুঁজে পাই।

অর্থের কাঙাল হয়ে আমরা
আমল ভুলে রই,
ক্যামনে মোরা সুখের ভাবনায়
অর্থের কাঙাল হই।

বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
হরণ হলো জ্ঞান,
অর্থের পাহাড় গড়লে নাকি
বাড়ছে শুধু মান।

অর্থের শোকর আদায় করলে
জীবন সুন্দর হয়,
একলা ঘরে থাকবে যখন
পাবে নাকো ভয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted