কবিতা অনাথ পিষে
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৬-০৮-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মরণ জানি বরণ করবো
তবু নেইতো ভয়,
বাঁচার জন্য এই ধরায় যে
করি উল্লাস জয়।

ফাঁক ফোকড়ে ধান্দা লুটে
চলি দিবস রাত,
অর্থের জোরে চিত্তের বড়াই
করছি কত মাত।

দম্ভের সাথে আঘাত হানে
নিজের ভাবি রাজ,
অনাথ পিষে খাচ্ছি চুষেই
অহং বোধের সাজ।

মরণ কথা সদয় ভুলেই
জগৎ কুলে রই,
সত্য বিশ্বাস হৃদে ধারণ
করতে যেন নই।

রাজ প্রাসাদ গড়তে মোরা
করছি কত খুন,
পাপের পচন দেহ যেন
আছে অসৎ গুণ।

জীবন নামক হাওয়ার ঘড়ি
দম ফুরালে শেষ,
হঠাৎ করে উড়াল দিবো
ভাবতে লাগে বেশ।

এই ভুবন যে ছাড়তে হবে
আসবে মরণ ডাক,
যতই ফন্দি ফিকির করি
থাকার নাই তো ফাঁক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted