বাংলা কবিতা, ইরফানের জন্য কবিতা, কবি ঋত্বিক শংকর সেন | কবিতা অঞ্চল
কবিতা ইরফানের জন্য
কবি ঋত্বিক শংকর সেন
সময় ৩০.০৪.২০২০
লিখার স্থান নন্দনকানন, চট্টগ্রাম
Review This Poem

ভালোবাসায় কতটা কাতর হলে,
চোখ দিয়ে বিষাদ আঁকা যায়,
অবহেলায় কতটা হেনস্থা হলে,
চোখ দিয়ে অভিমান মাপা যায়।
জীবনের অপচয়ে কতটা তিক্ত হলে,
চোখ দিয়ে আক্ষেপ শোনানো যায়,
অনুভূতির প্রতিবাদ কতটা তীব্র হলে,
চোখ দিয়ে অবজ্ঞা মেটানো যায়।
জীবনবোধ কতটা গভীর হলে,
চোখ দিয়ে জীবন ছোঁয়া যায়।

অভিনয়,
সেতো কেবল দুচোখজুড়ে জিজ্ঞাসা ছিল প্রতি মুহুর্তে।

জীবনের সত্য কি? কি জীবনের সংশয়?
কিসের এতো শূন্যতা?

অতঃপর-
চোখজোড়ার সংলাপে,
ঈশ্বরও কতটা বুঁদ হলে,
অকালে না ফেরার ডাক পড়ে যায়! 

guest
0 Comments
Newest
Oldest Most Voted