বাংলা কবিতা, বৃষ্টি এলে কবিতা, কবি মোঃ রাশিদুল ইসলাম | কবিতা অঞ্চল
কবিতা বৃষ্টি এলে
কবি মোঃ রাশিদুল ইসলাম
সময় ১০ নভেম্বর, ২০১৯
উৎসর্গ মাইশা
লিখার স্থান সাঁথিয়া,পাবনা
5/5 - (1 vote)

ধুলো জমা পথঘাট ধুয়ে মুছে যায়
তোমার প্রিয় শ্রাবণের জলে।
আমার আকাশে জমিয়েছি মেঘ তাই
নিজেকে আঁধারে ঢেকে।
তুমি বৃষ্টি শেষে রংধনু খোঁজ চিলেকোঠার কিনারে
আমিও দেখি রংধনু যদি তাকাও আমার চোখে।
তুমি হাসলে দু’হাতে চেপে রাখো মুখ ভীষণ খেয়ালেতে
আমি যদিও বুঝি মন কি বলে তোমার যা রেখেছো আড়াল করে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted