বাংলা কবিতা, তোমার ড্রেসিং টেবিলে কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা তোমার ড্রেসিং টেবিলে
কবি রাকিবুল হায়দার
4.7/5 - (4 votes)

তোমার ড্রেসিং টেবিলের আয়নায় যে সবুজ টিপ-
শরীরজুড়ে ইচ্ছেমতো ধুলোবালি মাখিয়ে বেড়াচ্ছে,
তার জন্য কোনদিন শোবার ঘরে স্যান্ডেল নিয়ে ঢুকতে হবে-
এমন নিয়মতো জারি করোনি।
শুধু আমি খালি পায়ে হাঁটলেই তোমার হইচই বাঁধিয়ে ফেলা,
আমিও তখন সুবোধ বালকের মতো পায়ে স্যান্ডেল পরে-
গোপনে পকেটে গতকালের গোলাপ হতে খসে পড়া ধুলোবালি নিয়ে ঘুরি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted