| কবিতা | ম্যাকাও হয়ে |
| কবি | রফিকুল রাফি |
| সময় | ১৯ আগষ্ট ২০১৭ |
| উৎসর্গ | সব খুব্ধ প্রেমিকদের |
| লিখার স্থান | সাভার, ঢাকা |
১.
মুছে দিবো-
শৈশর কৈশর বাল্যকাল;
দূরন্ত ছেলে বেলাকে!
মায়াজাল ছিন্ন ছিন্ন করে
নিজেকে গুটিয়ে নিয়ে চলে যাবো বহুদূর, দূর নির্বাসনে!
২.
ছিঁড়ে দিবো--
মায়ার সূঁতো,মিথ্যে ছূঁতো,
তালবাহানার বায়নাগুলো ;
উড়িয়ে দিয়ে, গুড়িয়ে দিবো
আবাকহীন সব স্বপ্নগুলো!!!
হোক সে ধূলো -
বাতাস জুড়ে, মিথ্যা বয়ান,
আনমনে সব উড়িয়ে দিবো
দমকা হাওয়ায় শিমুল তুলো!!
৩.
হাঁটবো একা -
না হোক দেখা,
পিছন পানে ফিরবোই না;
হাতের ডাকে খুঁজবা কাকে
পলকপাতে একমুহূর্তে
মুখের ছায়া পরবেই না।।
৪.
সত্যি সত্যি সত্যি কথা
একলা আমি একলা ব্যথা ;
একজীবনের দুঃখ গাঁথা,
বুক পাজরেই থাকুক লেখা। একজীবনে নাহোক দেখা
যাচ্ছি চলে একলা একা।।
৫.
যাচ্ছি চলে --
খেলার ছলে,আকাশ তলে;
প্রেমিকার সেই হাতটা ধরে।
বাঁধবো বাসা, হোক সে কাঁচা,
দুজনাতেই আঁকড়ে ধরে। ভাবনা কিসের থাকবো না হয় ভালবাসার ম্যাকাও হয়ে!!
--- যাচ্ছি চলে।।
