| কবিতা | তবে তাই হোক |
| কবি | রফিকুল রাফি |
| সময় | ৭ আগষ্ট ২০২০ |
| উৎসর্গ | পাগলীটাকে |
| লিখার স্থান | গেন্ডা, সাভার, ঢাকা |
হাজার বছর যদি হয় পার-
তবুও দু’চোখ অপেক্ষায় তোমার।।
যদি না পায় তোমার বিম্ব দু’চোখ
তবে মনের চোখেই দেখবো অপলক।।
হোক তবে তাই হোক!!
তোমার অভাব সদা বুকজুড়ে রোক।।
যদি হাজার বছর না হয় তোমায় ছোঁয়া-
প্রেম-প্রনয়ে বক্ষমাঝে থাকো হয়ে মায়া।
যদি হাতে নাও রাখো হাত–
তবুও দু’হাত তোমার ছোঁয়ার প্রতিক্ষায় থাক!!
“পাগলী”তবে তাই হোক
তোমার অভাব বুক জুড়ে রোক।।
হাজার বছর নাহয় পুষবো এই অন্তরে
থাকো না হয় মাংশল মায়ার মন্দিরে!!