বাংলা কবিতা, একটু খানি প্রেম হোক কবিতা, কবি রফিকুল রাফি | কবিতা অঞ্চল
কবিতা একটু খানি প্রেম হোক
কবি রফিকুল রাফি
সময় ৮ আগষ্ট, ২০২০
উৎসর্গ ভালবাসার পাগলীটাকে
লিখার স্থান সাভার, ঢাকা
কবিতার বিষয় প্রেম

একটা সুখের গদ্যহোক,
সদ্য ফোটা পদ্মহোক,,
স্বপ্নগুলা রঙ্গিন হোক,
সুখের খুব অসুখ হোক!!

একটা প্রেমের কাব্য হোক;
জগৎজুড়ে বহূদ দূরে প্রেম -প্রনয়ের পুরাণ হোক।
সবার মুখে,লোকগাঁথা হোক;
তোমার আমার সরল একটা সংসার হোক!!

দেবশিশুদের কান্না হোক;
সকালবেলায় শুদ্ধ প্রেমের পূজাহোক;
সন্ধ্যায় ধূপকাঠিতে পবিত্র প্রেম আরতী হোক;
রাত্রিজুড়ে প্রেম-প্রনয়ের পালাহোক!!

এইজীবনের ছোট্ট একটাগল্প হোক;
বাসনার অসংগতি রোক;কামনারা অপূর্ণ রোক;
একটা সুখের মস্তবড় জ্বলন্ত এক মশাল হোক;
তোমার আমার একজীবনের একটু খানি প্রেম হোক! 

একটা সুখের গল্প হোক
একটা সুখের প্রনয় হোক;
একটু খানি প্রেম হোক;
একজীবনে একটা প্রেমের কাব্য হোক!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments