বাংলা কবিতা, শরৎ তোমার কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর | কবিতা অঞ্চল
কবিতা শরৎ তোমার
কবি রবীন্দ্রনাথ ঠাকুর

শরৎ, তােমার অরুণ আলাের অঞ্জলি।
ছড়িয়ে গেল ছাপিয়ে মােহন অঙ্গুলি।।
শরৎ, তােমার শিশির-ধােওয়া কুন্তলে
বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞলি।।
মানিক-গাঁথা ওই-যে তােমার কঙ্কণে
ঝিলিক লাগায় তােমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জছায়া গুঞ্জরণের সংগীতে
ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গিতে,
শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments