কবিতা শাস্তিই স্বস্তি
কবি প্রিন্স রোমান পিকিউ
কাব্যগ্রন্থ জলেনীলে পক্ষপাত
Review This Poem

আমি বৃক্ষতলে বক্ষপেতে শুয়ে আছি,
তোমার দুঃখ ছুঁতে ছুঁতে মৃত্যুর খুব কাছাকাছি।
বেদনার তুষানলে একটু একটু করে মরছি,
কবে যে আমার শেষবেলা আসে?
আমার সে অবেলা আসুক
পিঁড়ি পাতা আছে-
অবেলা এসে আরাম করে বসুক।
বসে বসে আমায় দেখুক,
দেখে দেখে আমায় চিনুক,
জানুক ওরাও, ভাবুক ওরাও,
আমার এ মঙ্গা অঙ্গ কার তরে পোড়ে?

আমার কাঙালিয়ানা স্বভাবে
অভাব কি এতটুকুও ছিল?
না তো, ছিল না তো!
তবে আমার কি এমন অভাবে
স্বভাব তোমার পাল্টে গেলে রাতারাতি!
তুমি জনতার ভিড়ে-
প্যারিসের টাওয়ার দেখিয়েছো মিছেমিছি?
মিছেমিছি বলেছো গ্যালন গ্যালন ভালোবাসার কথা!
বিলিয়ন বিলিয়ন স্বপ্ন দেখিয়েছো অযথা!
কুপাত্রে জল ঢেলে, ভুল করেছি,
এখন কর্মদোষে শাস্তি পাওয়ার অপেক্ষা।
এখন শাস্তিই আমার স্বস্তি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted