কবিতা নীলাভ মহাকাল
কবি নীলার্দ্রিতা অনামিকা
সময় ১৪ জুন,২০২১
লিখার স্থান সিলেট
4.1/5 - (8 votes)

তেমন করে কেউ ডাকে নি আমায়।
কেউ বুঝতে চায় নি আমার ভেতরে জ্বলতে থাকা অগ্নিগৃহকে।
তাইতো নীলাভ আভায় জেগে ওঠে মহাকাল।
স্রেফ সময়ের ওপারে দাঁড়িয়ে মনে আসতে থাকে এলোপাতাড়ি শীতঘুমে শিহরিত সমান্তরাল কোনো এক পৃথিবীতে তুমিও তো আমার কথাই ভাবছো।
.
চিবুকে লচাপা উদ্বেগ।অনবরত ছুটে চলা প্রতিক্ষণ
আর অসহ্য পলকে ভেসে উঠছো তুমি।
হাতরাঁড়, খুঁজে পেতে চায় প্রেমিকের ঝাপসা মুখ।
বিন্দু বিন্দুতে এগিয়ে চলা রক্তের ঝনঝন শব্দ।
গা ছমছম করে ,অথচ তুমি নেই।
অথচ স্পর্শগুলো আমায় ছুঁয়ে যেনো ছেলেখেলা।
দূরে কোথাও মাদলের শব্দ ছড়িয়ে পড়ে।

তুমিও হাসবে।অবিকল আমার স্বপ্নের মতো শিহরণে।

পাহাড়ি পথ।মাইলফলকে তোমার পায়ের ছাপ, তোমার যাতায়াতের নির্দেশিকা।
শুধু মাঝে মাঝে, দু একটি প্রথাগত হত্যার মতো আমার একেকটা দিন শুধু তোমায় ভেবে মৃতপ্রায়।
এলোপাথাড়ি শীতল হাওয়া আমার বার্তা নিয়ে হয়তো তোমার শহরে পৌঁছায়,দাঁড়িয়ে থাকে দরজায় অনন্তকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted