কবিতা কল্পনার আল্পনা
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩ সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, রূপক

কল্পনার আল্পনা
---------------------
---নজরুল ইসলাম খান

আকাশের নীল ক্যানভাসে প্রথমে একটি
লাল সূর্য আঁকলাম।
দেখলাম চারিদিকে সোনালী আলো
ঝলমল করে উঠছে ।
তারপর পাশে একটি পৃথিবী আঁকলাম ।
তাতে কয়েকটি বৃক্ষ আঁকলাম ,
কিছু ফুলের গাছ, কয়েকটি প্রজাপতি, অনেকগুলো
পাখিও আঁকলাম।
দেখলাম প্রজাপতিগুলো ফুলের উপর, পাখিগুলো
গাছে গাছে ওড়াউড়ি করছে ।
তারপর কিছু মেঘ আঁকলাম ,
একটি নদী আঁকলাম,
পাশে একটি ঝর্ণা আঁকলাম ।
দেখলাম ঝর্ণার পানি নদীতে স্রাোত হয়ে বইতে শুরু করছে।

এরপর সুন্দর দেহসৌষ্ঠবের একটি মানব আঁকলাম ।
মানবটি ঝর্ণাধারা দেখল, নদীর পশে যেয়ে বসল ,
ফুলের ঘ্রাণ নিল, পাখির গান শুনল,
গাছের পাতা ছুঁয়ে দেখল, একটি ফুলও ছিড়ল।
কিন্তু, একাকীত্ব তাকে আঁকড়ে ধরল,
সে মন মরা হয়ে পরল ।
বিষয়টি বুঝতে পেরে পাশে একটি সুন্দরী মানবী এঁকে দিলাম।
এবার দেখি তারা পরস্পরকে কাছে টানছে ।
সূর্য ক্রমশ পশ্চিম দিকে হেলে পড়ছে, একসময়ে তা অস্ত গেল ।
অন্ধকার আকাশে একটি পূর্ণিমার চাঁদ আঁকলাম ।
পাশে কিছু তারা এঁকে দিলাম,
শেষে একটি সাজানো গোছানো ঘর এঁকে
ঘুমাতে ঘেলাম ।
ঘুম থেকে জেগে দেখি মানবের পাশে মানবী বসে আছে।
পাশে কতগুলো ছেলেমেয়ে খেলা করছে ।
সুন্দর পৃথিবী মুখরিত হয়ে উঠেছে ।

০৭/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted