কবিতা এই আমি
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২৩, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

এই আমি
————-
—-নজরুল ইসলাম খান

এই আমি নজরুল ,
ফোটাতে যে চাই ফুল,
হৃদয় কাননে।
পারি না তা বিলকুল,
সবকিছু হয় ভুল,
মন ও মননে।
পুরো তার ঠিক নাই,
মন থেকে যেটা চাই ,
দেখি যা নয়নে ।
বাহিরে সাজানো লেখা,
ভিতরে শুধুই ফাঁকা ,
শঠতা চয়নে ।
নেই যার পরাজয় ,
খুঁজি সেই জ্যোতির্ময় ,
শয়নে-স্বপনে ।
ফিরে ফিরে আসি তাই,
যদি তার দেখা পাই,
আলোর ভূবনে ।

১৭/০৬/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted