বাংলা কবিতা, প্রহরনে প্রহত কবিতা, কবি নাঈম আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা প্রহরনে প্রহত
কবি নাঈম আহমেদ
সময় ২০১১
লিখার স্থান ঢাকা

কোন প্রান্তে আমি আজ?
শঠতায় ভরা আমার জীবন প্রহরণ,
তাইযে হতে হল প্রহত।
তা যে সকলের অগোচরে।

অজ্ঞাতসারে আজ চলে যেতে চাই।
দূরে. . . .বহু দূরে অজানায়. . . .
সকলের অতিমানুষ অপমান থেকে
চাইযে দুরস্ত হতে।
অঙ্গনাপ্রিয় কোন অবয়ব বা দেহ কাঠামো,
আমার যে নেই।
তবুও গোধূলীলগ্নে চেয়ে থাকি রক্তোত্‍পল আকাশ পানে,
রোমন্থন করি আতীত।

আজো অপেক্ষা করে যাই।
ফিরতে পারবো কি আমি?
প্রতীপ্ত মান নিয়ে।
নাকি পাপীয়ান থেকে যাবো।

তদবস্থায় ফিরতে পারবোনা জানি-
তবুও লক্ষহীন প্রচেষ্টা।
ক্ষমা প্রার্থনা করি আমি।
মহাবিশ্ব ভ্রহ্মান্ডের প্রতিটি অনুজীব থেকে প্রতিটি মানুষের কাছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments