| কবিতা | দূষিত অক্সিজেন আর গ্লাসভর্তি বিষ |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ২০১৬ |
| লিখার স্থান | শিয়ামেন,ফুজিয়ান প্রদেশ, চীন |
অনাগত দুঃখের ভয়ে পালিয়ে বেড়াই,
পুরনো কোন আশ্রয় এর খোঁজ করি।
তোমার ভাঙ্গা স্মৃতি গুলো আজ উস্কানির মতন।
আমি নিজের কাছে নিজেই হাস্যকর ।
বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেন দূষিত,
পানির গ্লাসে স্বেচ্ছায় ঢেলে পান করছি বিষ ।
তবুও এই দেহের অনাক্রমত্য অনেক বেশী ।
