| কবিতা | কোর্টমার্শাল |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ২৫ এপ্রিল ২০১৪ |
| লিখার স্থান | শিয়ামেন,ফুজিয়ান প্রদেশ,গণচীন |
তোমার জন্যে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলাম,
ভ্রান্ত সেনার মত করেছি শুধুই দৌড় ঝাঁপ।
বাস্তবতার আক্রমণে করছি আত্মসমর্পণ,
মনের কোর্টমার্শালে প্রেমের হয়েছে মৃত্যুদণ্ড।
