| কবিতা | এপিটাফ |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ২৭ মে ২০১৬ |
| লিখার স্থান | শিয়ামেন,ফুজিয়ান প্রদেশ, গণচীন |
| কবিতার বিষয় | বিরহ |
মৃত অনুভূতির এপিটাফে লিখে দিই-
ঘৃণা মাখা কোন কবিতার লাইন।
সময়ের সাথে সাথে হয়ত জমবে ধুলো,
কিংবা কোন জিঘাংসা নিঃশেষ করে দিবে এপিটাফ ।
তুমি এর আগেই একটিবার তাকিও ওদিকে।
