| কবিতা | হারানো প্রেম |
| কবি | নাশিদ ববি |
| উৎসর্গ | হারানো প্রেম |
মাঝে মাঝে ভাবি
সে কি এখনো আছো
সেখানে দাঁড়িয়ে ছিল
প্রেম সেই হারানো প্রেম
ম্যাকবুকের কিবোর্ডে
একটি একটি কি চেপে ধরে
লিখা সেই নাম
মুঝে ফেলে আলতো হাতে
হারানো প্রেম
ঝিলের জলে একা বসে থেকে
দুচোখ বেয়ে ঝরে যায় নোনা জল
থাক সে যেভাবে থাকতে চায়
যতদূর যেতে চায় যাক সে
সব চাওয়া অপূর্ণ থাক
কি হবে সব পেয়ে
রঙে রঙ বুঝি আজও খেলা করে মনের চিলেকোঠায়
থাক সে নীরবে যেখানে থাকার
অশান্ত সাগর বুঝি শান্ত হয়ে যায়
থাক সে যেমন আছে তার নিজ ভুবনে
হারানো প্রেম
হারানো প্রেম