| কবিতা | রূপকথা |
| কবি | নাশিদ ববি |
| সময় | বিকেল ৪ ;৪০ |
| উৎসর্গ | রাইদা জামান কে |
| লিখার স্থান | ঢাকা |
আজ সেই তেপান্তরের মাঠ দেখেছি
রাজা ,রানী , দৈত দানব সব দেখেছি
বীর পুরুষ গল্পের ছোট বালকের মত
সব দুষ্ট আর বদ ডাকুদের সাথে লড়াই করে ।
ঘোড়ায় চড়ে মা কে নিয়ে যাচ্ছি অনেক দুরে
চলতে চলতে আমাদের ঘোড়া
পক্ষীরাজ ঘোড়ায় রূপান্তরিত হল
সোনালী পাখায় সূর্যের আলো পড়ে চিকচিক করতে লাগল ।
একটা নতুন দেশে এসে পড়লাম
দেখলাম সেখানে সবাই আমাদের মত
হাসি খুশি আর ভীষণ সুন্দর
সকলকে বনফুল দিলাম
পাহাড়ের কঠিন হৃদয়য়ে গোলাপ জন্মে না
সেই সময়টাও নেই :সবই হারিয়ে গেছে ।