কবিতা মাছ রাঙ্গা
কবি নাশিদ ববি
সময় দুপুর ১২ টা ,২০২২
উৎসর্গ মা আর রাইদা কে
লিখার স্থান টোকিও
সম্পৃক্ততা অনুভূতি
Review This Poem

রঙের সাথে রঙ
জলের সাথে খেলা করে
ছলাৎ ছলাৎ শব্দ
নুড়ি ছুঁড়ে দেখে কত দুরে যায়

জলে কম্পন সৃষ্টি করে
গোলোক ধাঁধার আলোড়ন

মাছেরা জল থেকে
লাফিয়ে উঠলে
ছো মেরে শিকার করে যায়
মাছ রাঙ্গার সূচালো তীক্ষ্ণ নজর
বুঝি স্বচ্ছ দৃষ্টি ফেলতে পারে

নদীর তীরে সেই সব
মাছ রাঙ্গা রঙের ডানা মেলে উড়ে যায়
ভাঙ্গা পা গুটিয়ে রাখে
এক পায়ে ভর দিয়ে জলে হেঁটে যায়

ফিশিং রড পড়ে আছে জলের গভীরে
দেখেছি সে বসে আছে জলের দিকে
গম্ভীর প্রকৃতির মাছ শিকারি
ব্যাগে রাখা ছোট কাগজের উপর লিখে
দু একটি লাইন
পাশে রাখা ক্যামেরার ব্যাটারি শেষ
লাতে কফির ভিতরে ক্যারামেল ছড়িয়ে দেওয়া
কাগজের গ্লাসে চুমুক দিয়ে প্রশান্তির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফেলা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted