| কবিতা | ভুলের ভুনা |
| কবি | নাশিদ ববি |
| সময় | রাত ১১ টা ,সেপ্টেম্বর ২০০৭ |
| উৎসর্গ | মেয়ে কে |
| লিখার স্থান | বাংলাদেশ ,বারিধারা ডি ও এইচ এস |
| সম্পৃক্ততা | রম্য |
কি নিয়ে লিখব!
সবাই তো লিখে গেছে ;যার যার দাপটে
সব কিছু নিজের করে ।
বসে বসে ভাবি শুধু
কি মোর জ্বালারে ;একফোঁটা জায়গা
দেয় না বুঝি আমারে ।
নিরবে নিরবে থাকি
চুপিসারে হাঁটি,
দেখে যাই ;সকলের কান্ড কান্ড!
ব্যাকরণ ভুল মেরে
চোখে তুলো;কানে তালা দিয়ে
মন দিয়ে লিখে যাই পদ্ম।
কেউ বলে হবে সেটা পদ্য পদ্য
উঃ কি কঠিনতা ;পদ্মে কাটা ভরা
এখন মনে আসে ,শুধু গদ্য গদ্য ।
পজিটিভ মানুষরে ;লোকে নেগেটিভ মনে করে
গালাগাল করে যায় ;হায় কি ভাগ্য ভাগ্য !
যাই তবে সময় এলো বলে
কাজে মন দিতে হবে ,
যোগাযোগ করো না কেউ
মাথা আজ ভীষন ব্যস্ত ব্যস্ত ।
এত করো না খোঁজ
বয়সে দিও না দোষ ,
মাঝপথে বাধা আসে
একে সংগ্রাম বলে ।
আফসোস নাই কোন সত্য সত্য
চিরকাল সবই পারি ;আজকের লিখা পদ্য।