কবিতা ফেরিওলা
কবি নাশিদ ববি
সময় ১৯ অগাস্ট ,২০০৫
লিখার স্থান ঢাকা
Review This Poem

ফেরি ওলা ফেরি ওলা
দুর থেকে দেখে বুঝি
কত কি যে বেচে
কিছু তো পয়সা উপার্জন হবে !

মনের ইচ্ছে গুলো
নীরবে থেকে যায়
সব কিছুই অব্যক্ত অপ্রকাশিত
দিন গুলো কেটে যায়
চার দেয়ালের ভিতর
ছোট ছোট হৃদয়ের স্পদন
ধীরে ধীরে আসে

রাত জেগে থাকা
দেখি পড়ে আছে
অচেতন ঘুমে থাকা এক প্রহরী
শক্ত করে দুয়ার বন্ধ করে রাখা ।
ফেরি ওলা
দাও তোমার গ্লাসের বাক্স
দেখি তো কি আছে তাতে
সুখ সবুজ ফিতে
জড়িয়ে রাখি কেশের সাথে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted