| কবিতা | নারকোল তেল নাকি নারকেল তেল এবং স্বীকৃত একজন বিশ্বপ্রেমিক |
| কবি | নাশিদ ববি |
| সময় | রাত ৯ টা ,মে 2012 |
| লিখার স্থান | বারিধারা ডি ও এইচ এস |
ভীষণ অপছন্দ নারকেল তেল
সেদিন মুণ্ডুতে প্রয়োগ করি এই বিখ্যাত তৈল
এমনি মুখ ভেংচি দিয়ে বলবে উঃ কি দুর্গন্ধ
আচ্ছা কি এমন গন্ধ যে তা হবে দুর্গন্ধ !
সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষ নারকেল তেল মাথায় প্রয়োগ করে
এই তেলের কত গুণ বলে শেষ হবে না ।
নারকেল তেলের সুবাস আমার ভালো লাগে
মাথায় ভালো করে দিয়ে সুবোধ বালক বেশে নতুন নতুন অফিস করি ।
সবার সাথে হাই হ্যালো করি
অফিসের নিয়ম সুন্দর আর ভালো জামা প্যান্ট পড়ে আসতে হবে
উঃ কি মুশকিল কি কঠিন !
অফিসের নরম চেয়ারে বসে পা টাকে বদ্ধ জুতার থেকে বিছিন্ন করি ,হাওয়া লাগাই
অমনি কেন জানি সকলে আমাকে একা ফেলে অন্য দিকে সরে যায় ।
ভীষণ একাকীত্ব লাগে আর ভাললাগে না
সুন্দর সুন্দর রমণী দেখলে অজানা খুশিতে হাওয়ায় ভাসতে থাকি
বন্ধুদের বলি কি ফাইন অফিস জানিস মনে হয় বিদেশে আছি
কত সুন্দর সবকিছু আর কত সুন্দর পরী আছে
বন্ধুরা কেউ কেউ খুশি হয় আবার কেউ কেউ হিংসা করে
খোঁচা মারে বলে গুল মারি নাকি
আহা নারী বা মেয়ে কলিগ
কেউ এসে ভালোবাসার ভঙ্গিতে পাতে ভাত তুলে দেয় আহা কি মিষ্টি মধুর দিন লাগে ।
পেট ভরে ভাত খাই
বড় মাছ ছাড়া মুখে কিছুই তুলি না
মনের ভিতর খুব উড়ু উড়ু ভাবের সঞ্চালন অনুভব হয়
অফিসের কাজে বেশ মনযোগী আর কেরায়িং থাকি শুধু আমার বান্ধবীদের জন্য অফিসের সব প্রোগ্রামে যাই আর মোবাইল দিয়ে খট খট ছবি তুলি সুন্দরী রমণীদের সাথে আর
ফেইজবুকে পোস্ট করি জানি বন্ধুরা চুপিচুপি দেখবে আর জ্বলবে দিলে খুব আনন্দ হয়
যদি কখনও কারো সাথে চোখে চোখ পড়ে যায় তাকাতে ভীষণ লজ্জা হয়
আহা দিল খুশ হুয়া
ও সাথী জীবন সাথী ম্যারা
দুপুরের লাঞ্চ করার সময় দেখলাম ক্যান্টিনের বাবুর্চি দুনিয়ার সব কঙ্কা কেটে বেটে নতুন কোন এক ইউটিউব রেসিপি নিয়ে আসলো
আহা জিভ খুশ হুয়া
প্রথম গিনিপিক হবার সৌভাগ্য হল আর জিভের ছাল গেলো
পানি পানি পুড়ে গেলো সব জ্বলে গেলো
সব সুন্দরী রমণীর দল পানি আনতে ব্যস্ত
দেখলাম আর ভাবলাম বাহ বাহ আমার কত রকম কায়ারিং বউ
মিষ্টি বউ ,লক্ষ্মী বউ ,ভেরি স্মার্ট বউ ,মোটা বউ ,কানা বউ ,কালা বউ আর সুন্দরী
বউ
এতো এতো ভালোবাসা শুধু নারকেল তেল দেওয়াও হল
আমি চেয়ে চেয়ে দেখি আর ভাবি।