| কবিতা | ঘুম পরি |
| কবি | নাশিদ ববি |
| সময় | মে ১০ ,২০২০ |
| উৎসর্গ | মা আর মেয়েকে |
| লিখার স্থান | টোকিও |
| সম্পৃক্ততা | অনুভূতি |
ওরে আমার খুকিসোনা
আয় রে কাছে আয় না,
আদর করে নেব কোলে
ঐ দিকে তুই যাস না ।
ঐ দিকে যে তেপান্তোর
আছে বড় অজগর,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়
নয়ইলে আসবে সেই জাদুকর।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি
ফুলপরিদের দেশে চলি,
ফুলের রানী দিবে আদর
খুকি আমার ঘুমায় না ।
সারাবেলায় কোলে নিয়ে
আদর করি যাই তোকে যে,
এবার তবে ঘুমিয়ে পড়
ঘুমপরিদের দেশ চল,
সোনার কাঠি রূপোর কাঠি
আর কিছু যে চাই না
নাশিদ ববি