| কবিতা | কাজলরেখা |
| কবি | নাশিদ ববি |
| সময় | (মে ,২০২২ ,মধ্য রাত ) |
| উৎসর্গ | প্রকৃতিকে |
| লিখার স্থান | নিজ গৃহ |
হঠাৎ নিমন্ত্রণ পেয়েছি
খুব করে বলাতে আর ,
না করতে পারলাম না
কাজল রেখার বাড়ি নিমন্ত্রণ ।
সময় মতন গিয়ে হাজির
দেখলাম বিশাল আয়োজন,
বাদশাহি খাবার যাকে বলে
সবই কাজল রেখা নিজেই করেছে ।
ঘর ভর্তি অনেক অথিতি
আলাপচারিতা মুখরিত পরিবেশ ,
এতো প্রতিভাবানদের সামনে
নিজেকে বড়ই বেমানান লাগছে ।
উপায় খুঁজছিলাম কি করে
তাড়াহুড়ো করে বেরিয়ে আসা যায়
যেমন ভাবনা
তেমনি কাজ ।
জরুরী কাজ আছে বলে বিদায় নেয়া
দুচোখের অশ্রু ধারা মনে করিয়ে দিল
কিছু একটা ফেলে আসা যা শুধুই আমার ছিল ।
সময়ের সাথে সব কিছু বদলে গেছে
সত্যি মনে রাখার মত ঘটনা
কখনো রেলগাড়ি আবার কখনো পায়ে হাঁটাপথ ,
কখনো সোনালী প্রজাপতি
কখনো কাঠবিড়ালি
এক কথায় সকল সৃষ্টি ধরা দিল একই ফ্রেমে ।
বাড়ি ফেরার আগে দেখলাম কফিহাইজ
ক্যাফে লাতে খাওয়া আর
ল্যাপটপ বের করে মেইলের উত্তর দেওয়া
সত্যি বলতে কি বার বার মনে পড়ছিল কাজল রেখা কে ।
আরেকটা কফির অর্ডার দিলাম
হয়তো একটু পর এসে পড়বে ।