| কবিতা | আমি যে বাঙ্গালী |
| কবি | নাশিদ ববি |
| সময় | ২২ ডিসেম্বার ,রাত ১০ টা |
| উৎসর্গ | প্রিয় মা কে |
| লিখার স্থান | টোকিও |
প্রতিদিন যখন সকাল দেখি
প্রার্থনা করি সৃষ্টিকর্তার,
এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে
হেঁটে বেড়াই সবাই মিলে ।
প্রতিদিন যখন লাল সূর্য উঠা দেখি
প্রার্থনা করি সৃষ্টিকর্তার ,
মুক্ত দেশে স্বাধীনভাবে
সকলে থাকি শান্তিবেশে ।
প্রতিদিন যখন অগণিত মানুষের মধুময় হাসি দেখি
প্রার্থনা করি সৃষ্টিকর্তার ,
আমার দেশের সকল মানুষগুলোর
সরল চিন্তা আর হাসিমুখ আজীবন থাক
আমাদের স্বাধীনতা আমাদের গর্ব
এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি
আমাদের সোনার বাংলাকে
অগণিত প্রাণের ত্যাগের বিনিময়ে,
আজ আমরা পেয়েছি লাল সবুজের পাতাকা কে
প্রতিটি ক্ষেত্রে খুবই উজ্জ্বল এক একের জন বাঙ্গালি
তাই তো খুব গর্বিত বোধ করি
আমি যে বাঙ্গালি
বিশ্ব দরবারে আমরাই করছি
দেশের নাম নাম উজ্জ্বল
‘মা ‘ আমার ‘ দেশ ‘ আমার
থাকো সব সময় পাশে আমার ।