| কবিতা | অবুঝ মন |
| কবি | নাশিদ ববি |
| সময় | অক্টোবর কোন এক সন্ধ্যে ,২০০৪ |
| উৎসর্গ | রাইদা জামান কে |
| লিখার স্থান | ঢাকা |
অবুঝ মন কিছুতে মানে না
কোথায় হারিয়ে গেল সে
শুধুই তাকে চাওয়া
ঝাপসা কুয়াশায়
ছায়া মানব খুঁজেছি
জানি না সে কি আছে !
পাহাড় ডেকে কয়
অরণ্য ডেকে কয়
মেঠো পথ ধরে খুঁজেছি তাকে
চলে গেল চলে গেল
কোন দুর দেশে
শৈশবের দিনগুলি
কাঁক ডাকা সেই ভোর বেলা
লজ্জাবতী গাছেরা লজ্জায় মুখ লুকায়
পদ্মফুল ফুটে আছে ডোবার জলে
কোলা ব্যাঙেরা গলা ছিড়ে গান করে
ঘুঘু পাখির বাসা দেখা
হারিয়ে গেল দুর দেশে
থেমে যাও সময়
যতটুকু বাকি আছে
ফিরে দাও সব অপূর্ণতা
অবুঝ মন কিছুই মানে না