| কবিতা | সাধ-সাধ্য |
| কবি | মোস্তাফিজ |
| লিখার স্থান | সিলেট |
আমার হৃদয় যেখানে শূন্য _
তুমি এসে করে দেও পূর্ণ ।
তোমার পূর্ণে, পূর্ণতা পেয়ে যেন _
হৃদয় হয় পরিপূর্ণ ।
তোমার ললাটে যখনি শুনি জাগরণের গান_
আমার হৃদয়ে বেজে ওঠে বেহালার টান।
তোমার হৃদয় রাখতে চাই_
আমার হৃদয়ে বেঁধে।
তাহলে আর কাঁদবে না হৃদয়_
ঝরাবেনা জল আঁখি ।
হবে কি পূর্ণ?
আমার সাধ টুকু!
তোমার সাধ্য দিয়ে?
