কবিতা স্ত্রী
কবি মোশাররফ শরিফ
সময় ২৫/১২/২০২১
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা-১২০৫
2.5/5 - (2 votes)

মাতৃজঠরের জল অত:পর মাতৃকোল
সাতসমুদ্দুর সুমধুর নিচিন্তপুর কোহিনূর।
বহুদূর তবু দূরে নও তুমি বউ কথা কও
নির্জন লাজুক পাখি ডাকাতিয়া ডাহুক।

ঝাঁঝাল রোদ চারদিক, আলো আর উষ্ণতা
নিঃসঙ্গ চিবুক নত চোখ মোনালিসার হাসি
কেবলি তোমার ছবি জোসনার নহরে দেখি
মায়াবী আঁধার মুখোমুখি বসিবার বনলতা।

সুদূর ঝর্নার জল অবিরল নির্মল নীলাকাশ
জীবন-জরা-মরা নিয়তি আচমকা দীর্ঘশ্বাস
তোমার আমার মিলন যেন জান্নাতি নিয়ামত
তোমার ছাঁয়ায় অফুরান শীতল অন্তিম শয়ান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted