কবিতা কেউ কি এসেছে?
কবি মনসূর কোয়েল
সময় ২৬শে জানুয়ারি ২০২১
লিখার স্থান গোলাপবাগ,সিলেট
সম্পৃক্ততা একাকীত্বের গ্লানি
Review This Poem

কেউ কি এসেছে?

আমি বারবার দরজা খুলে,
ছুটে যাই এলুমিনিয়াম এর গেটে।
কেউ কি এসেছে?নাহ!কেউ আসে নি!

ঘরে বসে,অবসন্নতা আমার—
প্রথম উপলদ্ধিকে জাগিয়ে আবার
বাহিরে নিয়ে যায়,আমি অপেক্ষা ভুলে যাই;

শহুরে বিদ্যুৎহীন রাতকে প্লাবিত করছে—
ফালি-ফালি জোৎস্নার আকাশ!
চিৎকার-ধ্বনি ভেসে আসছে মগজ মন্দিরে!

বুকের রাস্তায় ঘুমানো শান্ত-কুকুর,
গলির ভেতর হুংকার দেয়া পাহারাদার,
শিকারি বিড়াল;চুরি করে নেয় আমার ঘুম।

আমি—শ্যাওলা ধরা দেয়াল থেকে আজও,
উঁকি মেরে দেখি—কেউ আছে কি না?
শুধু একটা সি সি ক্যামেরা আমাকে দ্যাখছে।

২৬-১-২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted