| কবিতা | কথা বলো |
| কবি | মিজান মোহাম্মদ |
| সময় | ২০ ডিসেম্বর, ২০২০, রাত |
| উৎসর্গ | বিলকিস আকতার |
| লিখার স্থান | আনোয়ারা, চট্টগ্রাম |
কথা বলো প্রিয়, কথা বলো
নাহয় একটা গান শোনাও
গাইতে পারো না? তবে নাচো!
তাও পারো না নাকি?
তবে একটা কিসস্যা শোনাও
কিঙবা কারো প্রেম কাহিনী
আরেকটু রাত বাড়ুক;
রাতের সাথে বাড়তে পারে
দুঃখ তোমার
বলতে পারো
তুমি জানো- দুঃখ চেপে রাখতে নেই,
দুঃখ পোষলে; দুঃখ বাড়ে আরো…