কবিতা এমনও তো হতে পারে
কবি মিজান মোহাম্মদ
সময় ১৭ আগষ্ট, ২০২০, সন্ধ্যা
উৎসর্গ বিলকিস আকতার
লিখার স্থান সিএমসিএইচ, চট্টগ্রাম
Review This Poem

এমনও তো হতে পারে,
তুমি নেই- আমি নেই কোথাও!

আমাদের কথারা
হাঁটা যুগল পা’য়েরা
শরীরের ছায়ারা;
মাড়ায়নি কখনো
কেউ- কাউকে…

এমনও তো হতে পারে,
তুমি নেই- আমি নেই কোথাও!

আমাদের হাতে’রা
নির্ঘুম রাতে’রা
আঙুলে আঙুলে
কথা বলেনি কেউ…

এমনও তো হতে পারে,
তুমি নেই- আমি নেই কোথাও!
হতে পারে না? নাকি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted