বাংলা কবিতা, মোহ-মুগ্ধতায় কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা মোহ-মুগ্ধতায়
কবি মিয়াজান কবির
কাব্যগ্রন্থ মিয়াজান কবির
সময় ২৭শে জুলাই, ২০১৯
লিখার স্থান কল্যানপুর, ঢাকা
Review This Poem

মোহে ডুবে আছি তো তার।
দিবালোকের মতো স্পষ্ট করে,
অন্ধকারেও জেগে আছি।
তোর কথা ভাবছি আর ভাবছি।

তটিণী-র ছায়ায় আবৃত হয়ে,
নিত্য নতুন সবুজ পাতার উদয় হয়।
ডাল-পালা ভেঙে যায়,
পাতাগুলো রয়ে যায় ভাসমান অবস্থায়।

দেখতে কি দারুণ! তাইনা?
মুগ্ধতা বেড়ে তা আকাশচুম্বী।
আদিক্ষেতায় তো সবাই দেখায়,
জঞ্জালে ডুবে পরিপূর্ণতা কে খুজে পায়?

আমি হাটি একা পথে-ঘাটে।
প্রান্তর বিস্তর ক’জনই বা দেখে?

জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হতে চাই।
আমি ভুল পথে হেটে বেড়াইতে এসেছি।
তাও তোর মোহ-মুগ্ধতায় পরিপূর্ণ আমার পৃথিবী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted