বাংলা কবিতা, নিকোটিন কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা নিকোটিন
কবি মিয়াজান কবির
সময় ১৫ই মে, ২০১৯
লিখার স্থান কল্যানপুর, ঢাকা
Review This Poem
একটা নিকষ কালো রাত,
হাতে এক কাপ নিকোটিন।
আজকের আকাশটা মেঘলা,
তবুও তাঁরার মেলা বসেছে আজ।
 
ঝিঁঝিঁ পোকার ডাক আমার সাথে খুব যায়,
কখনো বিরক্তিকর আবার কখনও মিষ্টি সুমধুর।
আমার হৃদ-স্পন্দন মনে হয় তোমার জন্য তা সদৃশই।
 
গল্প-গান বা আড্ডা সবই যেন অতৃপ্তি নিয়ে আসে,
তোমারে ভাবিতে যে কি সুখ-আনন্দ কিছুটা সাপের বিষ স্বরূপ।
মাঝে মাঝে বুক জ্বালা করে আবার কখনও পথ্যের ন্যায়।
 
স্পর্শে কখনও পাব না মনে হয়,
আমি কাতর হয়ে আছি তোমার হৃদয় ছোঁয়াতে।
 
আজব লাগে তোমার খুব,
কিছুই ভাবিয়া কোন কুল পাই না।
 
এসবে কারও কি কিছু হয়,
জানিনা তবে ক্ষতটা আমার বুকের মাঝেই হয়।
 
তা হয়তবা সেরে উঠবে কোনদিন,
কারন তোমাকে ভাবি সারারাত-সারাদিন।
আর হাতে আছে এক কাপ নিকোটিন।
guest
0 Comments
Newest
Oldest Most Voted