বাংলা কবিতা, দৃষ্টিভঙ্গি কবিতা, কবি মিয়াজান কবির | কবিতা অঞ্চল
কবিতা দৃষ্টিভঙ্গি
কবি মিয়াজান কবির
সময় ২২শে এপ্রিল, ২০১৩।
লিখার স্থান রিং রোড, শ্যামলী।
Review This Poem

আগন্তুক নক্ষত্রগুলোকে দেখে মনে হয়।
দৃষ্টিভঙ্গি এমন করলো কেন?
গ্যালাক্সির ঘূর্ণন!
সমস্যা টা কি আমাদের জন্য নয়?

পতিতা-দের পুনর্বাসনে কাজ করতে করতে,
পতিতা-দের প্রতি কেন প্রেম জন্মায়?
শাসক-শোষক নাভিমূল থেকে শুরু,
ওরা কি জানে? ওদের নিজেদের বিক্রেতা কে?

তোমার জন্য একটি দোয়া,
শিকরবিহীন গাছ যেন না হও।
অন্যথায় ভাসবে তুমি পদ্মজলে।

নিজেকে চিনিলে, জগৎ চিনিবে।
সাদা-কালো এখানে বড় কিছু নয়।
কিন্তু কাঁচা মাংসের স্বাদ পেয়েছে যে,
তাহার দৃষ্টিভঙ্গি কেমনে বদলানো যায়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted